1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ইতালির উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪০

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ইতালিতে ভূমধ্যসাগরের উপকূলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় অভিবাসীবাহী নৌকাডুবিতে ৪০জন নিখোঁজ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী সংস্থা। বার্তা সংস্থা আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে অন্তত একটি নবজাতক শিশু রয়েছে বলে জানিয়েছে ইতালিতে নিযুক্ত জাতিসংঘের জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতিনিধি চিয়ারা কার্ডোলেত্তি।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো বলেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ইতালির উদ্দেশ্যে আসা জাহাজটিতে ৪৬ জন অভিবাসী ছিলেন। প্রবল ঢেউ ও বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়।

জীবিতদের মধ্যে কয়েকজনকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যদের তিউনিসিয়ায় ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

গিয়াকোমো আরও বলেন, নিখোঁজদের মধ্যে সাতজন নারী ও একজন নাবালক শিশু রয়েছে। আর যারা বেঁচে আছেন তারা সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

 

আইওএম-এর এই মুখপাত্র বলেন, আমরা নভেম্বর থেকে তিউনিসিয়ার রুট দিয়ে তিউনিসিয়ানদের তুলনায় সাব-সাহারান আফ্রিকা থেকে অভিবাসীদের বেশি আগমন লক্ষ্য করেছি। মূলত তিউনিসিয়া গিয়ে সাব-সাহারান আফ্রিকার লোকেরা জাতিগত বৈষম্যের শিকার হওয়ায় এই মানুষগুলোই জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে যাওয়ার কারণে অভিবাসীদের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ