1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

যেভাবে আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সে

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আগুনে পুড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুজন শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ওই অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এ ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালক মৃদুল (৪১) গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় অ্যাম্বুলেন্সের সামনের অংশটি ফ্লাইওভারের রেলিংয়ে গিয়ে আঘাত লাগে। এর ফলে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। অ্যাম্বুলেন্সের ভেতরে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিলেন। তারা সবাই মারা গেছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সে সম্ভবত পাঁচ থেকে সাত-আটজন ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। রেলিংয়ে ধাক্কা লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ড্রাইভার বাদে সকলেই পুড়ে অঙ্গার হয়ে যায়। দুর্ঘটনার পর ওই এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ