1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বিষখালী নদী থেকে অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২১১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগীতে বিষখালী নদী থেকে ডাকাত সদস্য মো. ফারুককে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২২জুন) রাত ১১টার দিকে বিষখালী নদী বেতাগী উপজেলা ছাত্রলীগ নেতা সিফাত সিকদারের নেতৃত্বে ট্রলার দিয়ে ধাওয়া করে তাদের আটক করেন। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ছাত্রলীগ নেতা সিফাত সিকদার বলেন, মাঝনদীতে জেলেরা মাছ ধরছিলেন হঠাৎ নদী থেকে একটি ট্রলার প্রচণ্ড গতিতে যাচ্ছিল। জেলেদের সন্দেহ হলে তারা আমাদের খবর দেয় পরবর্তীতে পাড় থেকে আমরা খবর পেয়ে একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করি অনেক দূর ধাওয়া করার পর তারা ট্রলার থামিয়ে ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে যায়, আমরা একজনকে ধরতে সক্ষম হই।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ একজনকে আটক করেছি। ট্রলারে থাকা বাকিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। তারা আসলেই ডাকাত দলের সদস্য কিনা সেটা তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ