1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বৃদ্ধ শাকিবকে দেখে অবাক তারকারাও

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদে। হিমেল আশরাফের পরিচলনায় গতকাল মঙ্গলবার এই সিনেমায় শাকিবের একটি নতুন লুকের ছবি প্রকাশ করা হয়। যেখানে ৮০ বছরের বৃদ্ধের রূপে সামনে এসেছেন শাকিব খান।

লুকটি প্রকাশের ঘন্টাখানের মধ্যেই তা ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভক্তদের পাশাপাশি ৮০ বছরের শাকিবকে দেখে অবাক হয়েছেন তারকা শিল্পীরাও। গতকাল সন্ধ্যায় শাকিবের নতুন লুকটি প্রকাশের পর এখন পর্যন্ত এটি নায়কের ফেসবুক থেকেই শেয়ার হয়েছে ৫ হাজারের বেশি।

আর সেখানে মন্তব্য পড়েছে ২৭ হাজার। এটি তো শুধুমাত্র শাকিবের ফেসবুকের কথা। লুকটি বিভিন্ন গ্রুপে আর তারকা শিল্পীরাও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন দু’চার কথা। শাকিবের এমন লুকের প্রশংসা করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এস এ হক অলিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ার, দীপঙ্কর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সংগীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী অঞ্জনা রহমান, নিপুণ, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববি, সাইমন সাদিক, ইমন, নিরব, শাহরিয়ার নাজিম জয়, নির্মাতা সৈকত নাসির, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, কোনাল, তানজীব সারোয়ারসহ অনেকেই।

সন্ধ্যার পর থেকেই ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে বৃদ্ধ শাকিবের ছবি। অনেকের মতে, শাকিবের কোনো সিনেমার পোস্টার এত বেশি শেয়ার হয়নি। যা হয়েছে ‘প্রিয়তমা’র এই লুকটি। আর এখন পর্যন্ত সবাই বৃদ্ধ শাকিবের প্রশংসা করছে। যা শাকিবের অন্য সকল লুকের থেকে অনেকটাই এগিয়ে।

শাকিবিয়ানরাও এমন লুক দেখে রিতিমত অবাক। তাদের কথায়, ফেসবুকে ঝড় উঠেছে শাকিব খানের এই লুকটি প্রকাশের পর। এটাই শাকিব খানের সবচেয়ে বড় পাওয়া। আর যারা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকটি দেখার পর কথা তুলেছিল, তারাই এখন শাকিবের প্রশংসা করছে। এটা শাকিবের জন্যও বড় পাওয়া।

শাকিবের সঙ্গে প্রশংসিত হচ্ছে নির্মাতা হিমেল আশরাফও। আর এই নির্মাতার এক বাক্য, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’ সবমিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ধাঁচের এই সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ