1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে নাতির মৃত্যুশোকে দাদির পানিতে ঝাঁপ, অত:পর…

  • প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মৃত্যুর দুই দিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন দাদি পুষ্প রানী (৬০)। এর দুই দিন পর তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে পশ্চিম ছিটকি এলাকার খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, আদরের নাতি হারানোর শোক সইতে না পেরে গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন পুষ্প রানী।

নিখোঁজের পর মঙ্গলবার সকাল থেকে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরিদল উদ্ধারের জন্য কাজ করে। পরে বুধবার সকালে খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পুষ্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রির স্ত্রী।

পরিতোষ মিস্ত্রি জানান, গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রির চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ।

এক দিন পর শনিবার খাল থেকে দেবরাজের মরদেহ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানসিকভাবে ভেঙে পড়েন দাদি। সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদি পুষ্প রানী খালের একই স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ