1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৩৮৪ প্রধান শিক্ষকসহ ৪৪৭৮ পদে নিয়োগ দেবে পিএসসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চার হাজার ৪৭৮ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডে এসব নিয়োগ দেয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, ১০তম গ্রেডে এক হাজার ১০৮ জন, ১১তম গ্রেডে ৪০ জন এবং ১২তম গ্রেডে এক হাজার ৭২৬ জনকে নিয়োগ দেয়া হবে।

সোমবার (১৯ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২তম গ্রেডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদেই নিয়োগ দেয়া হবে ৩৮৪ জনকে। এছাড়া রয়েছে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদ।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদ স্বল্পতায় ক্যাডার পদে নিয়োগ দেয়া হয়নি এমন প্রার্থীদের মধ্য থেকে এই নিয়োগ দেয়া হবে।

প্রধান শিক্ষক হতে হলে যোগ্যতা ধরা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

১২তম গ্রেডে সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার পদে ৩১০ জনকে নিয়োগ দেয়া হবে। এসব পদে আগামী ২০ জুন থেকে পছন্দক্রম শুরু হয়ে শেষ হবে ১ জুলাই।

এছাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে এক হাজার ৩৪২ জনকে নিয়োগ দেয়া হবে। এ পদে নিয়োগের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ