1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণ, এএসআইয়ের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন
বরিশালে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে নালিশি অভিযোগ করেছেন এক তরুণী।

রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগটি আসে বলে ওই ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান।

ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে নির্দেশ দিয়েছে।

আসামি মো. আল আমিন (৩১) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পটুয়াখালী জেলা পুলিশ লাইনসে কর্মরত।

ওই নারীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

অভিযোগের বরাতে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী বলেন, বিবাদী আল আমিন ২০১৯ সালে গৌরনদী থানায় কনস্টেবল পদে চাকরি করেছেন। সে সময় ওই তরুণীর সঙ্গে ফেইসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে এএসআই পদে পদোন্নতি পেয়ে আল আমিন পটুয়াখালী চলে যান।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৯ জুন ওই তরুণী আল আমিনের আহ্বানে বরিশাল নগরীর একটি পার্কে এসে দেখা করেন।

দিনভর পার্কে ঘুরে সন্ধ্যার পর নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল সী প্যালেসে ওঠে রাতভর সেখানে অবস্থান করেন তারা। ওই রাতে আল আমিন বাদীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন; পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ওই তরুণী বরিশাল রেঞ্জের ডিআইজির কাছেও অভিযোগ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ