1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

এশিয়ার ৩ দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // এশিয়া মহাদেশের তিনটি দেশে চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই দেশগুলো হলো ব্রুনেই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

ব্রুনেই: দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, আজ সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২০ জুন থেকে জিলহজ মাস গণনা করা হবে। সেই হিসেবে ২৯ জুন ঈদুল আজহা উদযাপন হবে।

মালয়েশিয়া: দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, সেখানে চাঁদ দেখা যায়নি। তাই ঈদুল আজহার উদযাপিত হবে আগামী ২৯ জুন।

ইন্দোনেশিয়া: এই দেশটির একটি স্থানীয় সংবাদ সংস্থা ঘোষণা করেছে যে, দেশটির কোথাও চাঁদ দেখা যায়নি। তাই সেখানে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চাঁদ দেখা কমিটির তথ্যের ভিত্তিতে অনেক দেশ জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহা উদযাপনের জন্য স্থানীয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

এসব দেশে চাঁদ দেখার জন্য নিজস্ব চাঁদ দেখা কমিটি বা সংস্থা রয়েছে। সেখানে তাদের সিদ্ধান্তই অনুসরণ করা হয়।

ওই দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, মৌরিতানিয়া, তুরস্কসহ আফ্রিকার অনেক দেশ।

জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্যমতে, আজ ইসলামি বিশ্বে কোনোভাবেই জিলহজ মাসের চাঁদ দেখা সম্ভব নয়। তাই আশা করা যায় যে, অন্য দেশগুলোও ঘোষণা করবে ২০ জুন জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে ২৯ জুন এসব দেশে ঈদুল আজহার উদযাপিত হবে।

বাংলাদেশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ