1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নিষেধাজ্ঞা না মেনে পদ্মা সেতুতে অটোরিকশা: নদীতে ঝাঁপ দিলেন চালক

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। রোববার (১৮ জুন) দিনগত রাত ২টার দিকে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে তিনি ঝাঁপ দেন।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ মাহবুব হোসেন জানান, ওই অটোরিকশাচালক জাজিরা প্রান্ত হয়ে উল্টাপথে সেতুতে উঠে যান। বিষয়টি টের পেয়ে নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছে গিয়ে অটোরিকশা রেখে তিনি নদীতে ঝাঁপ দেন। সোমবার দুপুর ১২টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে সেতুর নিরাপত্তাকর্মীরা অটোরিকশাটি থানা নিয়ে আসেন। তারা অটোচালকের ঝাঁপ দেওয়ার তথ্য আমাদের জানান। ঘটনাস্থল দক্ষিণ থানার অধীনে। নিখোঁজের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, মধ্যরাতে পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী মো. সোহেল নদীতে অটোরিকশাচালকের ঝাঁপ দেওয়ার তথ্য জানান। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার অভিযানে নামে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ