1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ভারতে তাপদহে নিহত বেড়ে ৯৮, হাসপাতালে ৪০০

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩১৭ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের উত্তরাঞ্চলে চলছে তীব্র দাবদাহ। এ দাবদাহে দেশটির উত্তরপ্রদেশ এবং বিহারে গত তিন দিন মৃত্যু হয়েছে ৯৮ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪। তাদের সবার বয়স ষাটের বেশি। রোববার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতাল সূত্র জানিয়েছে, দাবদাহের কারণে অসুস্থ হয়ে ১৫, ১৬ এবং ১৭ জুন যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য উপসর্গ নিয়ে এ তিনদিন ৪০০ এর বেশি রোগী ভর্তি হয়েছেন।

বালিয়া জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (সিএমও) জয়ন্ত কুমার জানিয়েছেন, যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগেরই বয়স ৬০ বছরের বেশি। সিএমওর দাবি, জেলায় দাবদাহের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে। তিনি বলেন, “দাবদাহের কারণে রোগীরা কোনো না কোনো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বালিয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি বেশি।

অন্যদিকে, বিহারের পরিস্থিতিও একই রকম। তীব্র গরমে পুড়ছে পূর্ব ভারতের এই রাজ্য। রাজ্যটিতে তীব্র দাবদাহের কারণে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১৮টি জায়গায় চলছে তীব্র দাবদাহ।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুধুমাত্র পটনাতেই মৃত্যু হয়েছে ৩৫ জনের। তাদের মধ্যে নালন্দা মেডিকেল কলেজে মারা গিয়েছেন ১৯ জন এবং পটনা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ১৬ জনের। বাকি নয়জনের মৃত্যু হয়েছে রাজ্যের অন্যান্য জেলায়।

আরও পড়ুন….উত্তর প্রদেশে প্রচণ্ড তাপদহে ৩৪ জনের মৃত্যু

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ১১টি জেলায় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শেখপুরায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। দাবদাহের কারণে আগামী ২৪ জুন পর্যন্ত পটনা এবং রাজ্যের সব জেলায় স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ