1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

অর্থ কষ্টে ২০ সরকারী কলেজের ৪৩ ইমাম মুয়াজ্জিনদের চাকুরী জাতীয়করণের দাবী

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগের ২০ সরকারী কলেজের ৪৩ জন ইমাম মুয়াজ্জিনসহ দেশের ৩৫০টি সরকারি কলেজ মসজিদের মোট সাড়ে ৫শত ইমাম মুয়াজ্জিনের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কলেজ মসজিদ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা এহসান উদ্দিন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোঃ নাসিম ও অর্থ সচিব মাওলানা আ: আলিম। এছাড়া অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: রুহুল আমিন।

আলোচনা সভায় সংগঠনের সদস্যরা বলেন,

দেশের সরকারি কলেজের সকল কর্মকর্তা কর্মচারীরা সরকারি স্কেলে বেতন ভাতা সমূহ পেয়ে থাকেন। কিন্তু সমুহ যোগ্যতা থাকা সত্বেও সরকারি মসজিদ সমূহে আমরা নিয়োজিত ইমাম মুয়াজ্জিনরা সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ন বঞ্চিত। ফলে আমরা ইমাম ও মুয়াজ্জিনদের অনুল্ল্যেখযোগ্য বেতন ভাতা নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অতিসত্বর বাংলাদেশের সকল সরকারি কলেজ মসজিদ সমূহে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের পদ সৃষ্টি করে সরকারি স্কেলে বেতন ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা প্রধান বিহীত ব্যবস্থা গ্রহন করার জন্য সুদৃষ্টি কামনা করছি।

সভায় জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর এর সভাপতি কাজী মাওলানা আ: মান্নানসহ বিভাগের বিভিন্ন সরকারী কলেজের মসজিদের ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ