1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাড়িতে প্রেমিকার অবস্থান, পালালো প্রেমিক

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭৯ 0 সংবাদ টি পড়েছেন
গোপালগঞ্জ প্রতিনিধি // কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি গিয়ে অবস্থান নিয়েছেন এক স্কুলছাত্রী। ওই স্কুলছাত্রীকে তার প্রেমিক বিয়ে না করলে প্রেমিকের বাড়িতে বসেই আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলা টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৫) তার বাড়ির পাশের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে তিন বছর ধরে প্রেম করে আসছিলেন। সম্প্রতি ইব্রাহিম মোল্লার পরিবার তাকে বিয়ে দেয়ার জন্য পাত্রী দেখে। এ খবর পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে অবস্থান নেয়। ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার বাড়িতে গিয়ে ওঠার পর ইব্রাহিম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার চাচা সিদ্দিক মোল্লার ঘরে অবস্থান করছেন।

ওই স্কুলছাত্রী বলে, তিন বছর ধরে ইব্রাহিম মোল্লার সঙ্গে প্রেম করছি। এ সময় সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ইব্রাহিম মোল্লা আমাকে বিয়ে না করলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, মেয়েটি আজ দুদিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই দুদিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান।

 

ওই ছাত্রীর বাবা বলেন, ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে তাতে সমাজে আমার মুখ দেখাবার অবস্থা নেই। আমি চাই ইব্রাহিম মোল্লা আমার মেয়েকে বিয়ে করুক। আর সে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নেব।

ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ