1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

তৃতীয় দিন শেষে ৬১৭ রান পিছিয়ে আফগানরা

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন

ক্রীড়া ডেস্ক // নাজমুল হোসেন শান্তর ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির পর মুমিনুল হকের স্বস্তির শতরান। প্রথম ইনিংসের ২৩৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান তুলে। আর তাতেই আফগানিস্তানের সামনে দাঁড়ায় ৬৬২ রানের পাহাড়সম টার্গেট। লক্ষ্য তাড়ায় নেমে শরিফুল, তাসকিনের পেস তোপে আফগানরা যেন অসহায়। দিন শেষে তারা পিছিয়ে আছে ৬১৭ রানে।

 

পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষকে ৬৬২ রানের টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ। যা টপকাতে হলে আফগানিস্তানকে ভাঙতে হবে একাধিক রেকর্ড, যা প্রায় অসম্ভবও।

কিন্তু শুরুতেই যেন পথ হারিয়ে ফেলল সফরকারীরা। ৬৬২ রানের রেকর্ড টার্গেট টপকাতে নেমে গোল্ডেন ডাক হয়ে ফিরলেন ওপেনার ইব্রাহিম জাদরান। শরিফুল ইসলামের দারুণ এক ডেলিভারি আঘাত করে জাদরানের প্যাডে, সঙ্গে সঙ্গেই আঙুল উঁচিয়ে আউট দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ইব্রাহিম।

ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেন শরিফুল। পরের ওভারেই দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। তাসকিন আহমেদের পেস তান্ডবে আবদুল মালিকের ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটকিপার লিটনের হাতে। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুর দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যস্ত আফগানিস্তান।

অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি তাসকিনের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ছাড়লেন মাঠ। আফগানিস্তান ইনিংসের ৬ষ্ঠ ওভারের তৃতীয় বল করতে আসলেন তাসকিন আহমেদ। নিচু হয়ে আসা এক বাউন্সারে হেলমেটের পেছনে মাথার নিচের অংশে লাগে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির। সঙ্গে-সঙ্গেই লুটিয়ে পড়েন মাঠে, দ্রুতই আসেন আফগান দলের ফিজিও। চোট গুরুতর হওয়ায় আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি শহীদির। রিটায়ার্ড হার্ট হয়ে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান সাজঘরে। তার জায়গায় নতুন ব্যাটার হিসেবে নামেন নাসির জামাল।

১১ ওভারে আফগানিস্তান স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। আলোক স্বল্পতার কারণে ২০ ওভার আগেই দিনের আগে সমাপ্ত করতে হয়। রহমত শাহ ১০, নাসির জামাল অপরাজিত ৫ রানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ