1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে ঝড়ের তান্ডবে বিধ্বস্ত বাড়িঘর গাছপালা, নিখোঁজ-১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন

হিজলা প্রতিনিধি // বরিশালের হিজলায় হঠাৎ ঝড়ের তান্ডবে বিধ্বস্ত হয়েছে হাসপাতালের এম্বুলেন্স সহ আশেপাশের এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি।ডুবে গেছে উপজেলা সদর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ইনজাম।

লঞ্চ দূঘটনায় কোন হতাহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।লন্ডভন্ড হয়েছে গাছপালা বিদ্যুৎ সংযোগ।সকাল ১২ টা পযন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া সকালে হিজলা গৌরবদী ইউনিয়নের চরকিল্লা গ্রামের কালাম রাড়ি তার ছেলেকে নিয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে বাবা ছেলে ঝড়ের কবলে পড়ে।

তখন বাবা ফিরে আসলে ও নিখোজ রয়েছে ছেলে মাসুদ রাড়ি(১৪)। সকাল সাতটার দিকে প্রবল বাতাস ও বৃষ্টিতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর, বাউশিয়া সহ বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ের ঘর ভেঙ্গে যাওয়া ক্ষতিগ্রস্ত ভ্যান চালক সালাউদ্দিন হাওলাদার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন আমার একমাত্র মাথা খোজার ঠাইটুকু ঝড়ের কবলে ভেঙ্গে যায়।এখন নতুন করে ঘর করে থাকার র্সামথ নাই।

বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জানায় যে পরিমাণের ক্ষতি হয়েছে তার একটি তালিকা উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তাকে দিয়েছি।

উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা মাজেদুল হক কাওসার বলেন বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে দ্রুত সমাধান না করলে রোগীদের চিকিৎসা দিতে বিঘ্ন ঘটতে পারে।উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বকুল চন্দ্র কবিরাজ জানায় বন্যার সংবাদ পেয়েছে তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা নির্ণয় করার জন্য কমিটি করে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ