1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

কিস্তির টাকা আনতে গিয়ে প্রাণ গেল এনজিও কর্মীর!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
সাভার প্রতিনিধি // সাভারের হেমায়েতপুরে আড়াই হাজার টাকার কারণে ব্রাক এনজিও সংস্থার এক কর্মীর প্রাণ গেল। ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে তিনি হত্যার শিকার হয়েছেন বলে জানা যায়।

 

নিহত ঐ এনজিও কর্মীর নাম মো রেজাউল করিম (২৮)। এ ঘটনায় একজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতের নাম শাহিন আলী (২২)। শাহিনের গ্রামের বাড়ি রাজশাহীতে। তিনি সাভারের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া ভাওয়ালী পাড়া এলাকায় আসাদুজ্জামানের বাসার নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বুধবার (১৪ই জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রেজাউল করিম পাবনার ভাঙ্গুড়িয়া থানার চৌগাছিয়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি ব্রাক ব্যাংকের মাঠকর্মী হিসেবে এই এলাকায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভাওয়ালীপাড়া আসাদুজ্জামানের ভাড়া বাসার নিচ তলায় এক গার্মেন্টস কর্মীর বাসায় মো. রেজাউল করিম কিস্তির টাকা আনতে যান। পরে দুপুর ৩টার দিকে ওই বাসার সিঁড়ির নিচে তার মরদেহ দেখতে পেয়ে প্রতক্ষদর্শীরা ৯৯৯-এ কল দেয়। পরে সাভার ট্যানারি ফাঁড়ির পুলিশ এসে নিহতের মরদেহে উদ্ধার করে।

এ ব‍্যাপারে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ি ইনচার্জ রাসেল মোল্লা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, নিহত ব্যক্তির অণ্ডকোষে আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ