1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হাতুড়ি দিয়ে চালককে পিটিয়ে ইজিবাইক ছিনতাই, আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটো ছিনতাই করার সময় আল আমিন ফরাজী (৩৫)নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ।গতকাল সোমবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে। আটক আল আমিন ফরাজী বরিশাল কাউনিয়া থানার রাঢ়ীমহল এলাকার মানিক ফরাজীর ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে বরিশাল থেকে অটোচালক মিঠুন হাওলাদারকে নিয়ে নলছিটি উপজেলার কাঠেরঘর এলাকায় নিয়ে আসলে সেখানে কোন লোকজন না থাকায় তাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে অটো নিয়ে পালিয়ে যায় ।

পরে স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।পুলিশ গিয়ে অটোসহ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আর আহত অবস্থায় মিঠুনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় অটোচালক মিঠুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ছিনতাইকারীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ