1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বোনের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২০৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // কিশোরগঞ্জের ভৈরবের ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে নাজা বেগম (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে পানিতে ডুবে মারা যায় তার ছোট ভাই নিরব মোল্লা।

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে নিরব মোল্লা ফুটবল খেলতে বাড়ির পাশে মাঠে যায়। খেলার সময় ফুটবলটি পাশের জলাশয়ে পড়ে গেলে নিরব সেটি তুলে আনতে জলাশয়ে নামে। এ সময় সে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক সইতে না পেরে বড় বোন নাজা বেগম বাড়ির তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধোর করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। এরপর ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জের ভুলতার কাছাকাছি এল মৃত্যর কোলে ঢলে পড়ে নাজা বেগম।

নিরম মোল্লা ও নাজা বেগম ভৈরবের পৌর এলাকার চন্ডীবের গ্রামের মোল্লা বাড়ির বাছির মিয়া সন্তান। তাদের মধ্যে নিরব স্থানীয় ব্রু-বার্ড কিন্ডারগার্টেন এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল আর নাজা বেগম ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

নিরবের চাচা নাছির মোল্লা বলেন, ‘আমার ভাতিজা পানিতে ডুবে মারা যায়। এ খবর পেয়ে ভাতিজি আত্মহত্যা করে। বিষয়টি খুবই বেদনাদায়ক।’ এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, ঘটনাটি দুঃখজনক। মারা যাওয়া রোগীকে ডাক্তারগণ জীবিত করে দিতে পারবেন না। নিহতের স্বজনরা ডাক্তারসহ ৪ জনকে মেরে আহত করেছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানিয়ে আইনি ব্যবস্থা নেয়ার চিন্তা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ