1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

তারুণ্যের শক্তিতেই সরকারের পতন ঘটবে

  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্বের অনেক দেশ আছে যেখানে তরুণরা লড়াই সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটে তরুণদের স্লোগানে ও শক্তিতে। বাংলাদেশেও তারুণ্যের শক্তিতে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে। তরুণদেরকে আরও শক্তিশালী হয়ে বজ্রকণ্ঠে জেগে উঠতে হবে।

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী এসব কথা বলেন। সারাদেশের ৬টি গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এই সমাবেশ ও শোভাযাত্রা করলো বিএনপি।

প্রচণ্ড বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়ের পরিচালনায় শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, এডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ