1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ব্যক্তিগত ভিডিও ফাঁস, নারী খেলোয়াড়ের আত্মহত্যা!

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৮৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে আত্মহত্যা করলেন এক ভারতীয় নারী বেসবল খেলোয়াড়। এমন ঘটনার পর স্থানীয় পুলিশ সেই খেলোয়াড়ের এক ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার করেছে। সেই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ, ওই খেলোয়াড়ের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

এ ব্যাপারে পুলিশ জানায়, সেই খেলোয়াড়ের নাম সাঞ্জানা বারখাড়ে। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আব্দুল মনসুরি। তিনি ইনস্টাগ্রামে সাঞ্জনার এমন একটি ভিডিও পোস্ট করেন, যা খুবই ব্যক্তিগত। সাঞ্জনা সেই ভিডিও দেখে হতাশ হয়ে পড়েন। তার পরেই আত্মহত্যা করেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে মনসুরিকে।

এর আগে নিজের বাড়িতে সঞ্জনার মৃতদেহ পাওয়া যায়। প্রতিবেদনে জানা যায়, তার পরিবারের লোকেরা হারাই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই ফাঁকেই আত্মহত্যা করেন সাঞ্জনা। পুলিশ জানায়, সাঞ্জনা এবং মনসুরির পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমেই। এক বছর ধরে তারা একে অপরকে চেনেন। এমনকি সাঞ্জনার সঙ্গে দেখা করতে মনসুরি জব্বলপুরে এসেছিলেন বলে পুলিশের দাবি।

সাঞ্জনার পরিবারের অভিযোগ, মনসুরি নিজেকে হিন্দু বলে দাবি করেছিলেন। পরে তার আসল পরিচয় জানা যায়। এর পরেই তিনি ধর্ম বদলানোর জন্যে সাঞ্জনাকে হুমকি দিতেন। এক পুলিশকর্মকর্তা একটি ওয়েবসাইটে বলেছেন, ‘সাঞ্জনার পরিবার এবং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করে আমরা জানতে পেরেছি যে ইনস্টাগ্রামে সাঞ্জনার ভিডিও এবং ছবি পোস্ট করে আব্দুল। তার পর থেকে সাঞ্জনা কথা বলেনি তার সঙ্গে।

সাঞ্জনার আচরণ দেখে রেগে গিয়ে তাকে হুমকি দিতে শুরু করে আব্দুল। জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করে। সাঞ্জনার হাজার অনুরোধেও আব্দুল সেই ভিডিও সরায়নি। তার পরেই ও আত্মহত্যা করে।’ মধ্যপ্রদেশের রেওয়া থেকে আব্দুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। কোন ভিডিওর কারণে সাঞ্জনা আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ