1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশাল সিটি নির্বাচন: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমন্বিত টহল শুরু করেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। শনিবার (১০ জুন) সকাল থেকেই নগরীর ওয়ার্ডগুলোতে টহল দিতে দেখা গেছে। সড়কের মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ৪ হাজার ৪০০ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০০ পুলিশ রয়েছে। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।তিনি আরও বলেন, নির্বাচনের দিন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নির্দেশনা দেওয়া হয়েছে, কোনভাবেই তারা ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। সিসি ক্যামেরা রয়েছে, আমরা তার মাধ্যমে মনিটরিং করবো।

এদিকে র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ১৬টি টহল টিম সিটি কর্পোরেশন এলাকায় দায়িত্ব পালন করছে। বহিরাগত যারা রয়েছেন তাদের অনুরোধ করবো নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শহর ছেড়ে যাবেন। অন্যথায় আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

মাহমুদুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছি। এছাড়া একটি হটলাইন নম্বর (০১৭৭৭৭১০৮০৩) চালু করা হয়েছে। তাৎক্ষণিক যেকোনো সংবাদ ওই নম্বরে জানানোর অনুরোধ করেন তিনি। উল্লেখ্য, আজ মধ্য রাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এবার ৩০টি ওয়ার্ডে মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন। ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ