1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশাল সিটি নির্বাচন: প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আর মাত্র একদিন পরেই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। আগামী সোমবার (১২ জুন) দক্ষিনাঞ্চলের হাব খ্যাত শহরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।শনিবার (১০ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর শেষ দিন ভোর থেকেই নির্বাচনের মাঠ প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে।

রাত ১২ টার পর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, শনিবার মধ্যরাত থেকে বরিশাল সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে।

১২ জুন ১২৬টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজসহ ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এদিকে আজ থেকে পাঁচদিন বরিশাল নগরীতে অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। বরিশাল সিটি নির্বাচন উপলক্ষ্যে মহানগর পুলিশ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেছে।

ওই বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ জুন রাত ১২টা হতে ১২ জুন রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান, স্পিডবোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।একইসঙ্গে ১০ জুন রাত ১২টা হতে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিল থাকবে।

নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিয়োগাযোগ ইত্যাদি কাজে নিয়োজিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল থাকবে । ইঞ্জিনচালিত ক্ষুদ্র নৌযান এবং ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ছোট নৌযান চলাচল করতে পারবে। এই আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, পুলিশ কমিশনারের নির্দেশে পৃথক তিন নোটিশের মাধ্যমে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ