1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নগরীতে কোনো বহিরাগত থাকবে না, বাড়ি বাড়ি তল্লাশি করা হবে: বিএমপি কমিশনার

  • প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নির্বাচনের ২৪ ঘণ্টা আগ থেকে নগরীতে কোনো বহিরাগত থাকবে না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম।

আজ শনিবার ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার এসব কথা বলেন ৷ সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের মেসেজ খুব ক্লিয়ার। এখানে যারা বহিরাগত আছেন তারা রাত ১২টা পর্যন্ত থাকবে।

আগামীকাল থেকে নগরীতে আমরা কোন বহিরাগত দেখতে চাই না। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা চেকপোস্ট বসাব। বহিরাগত কাউকে পেলে নগরীতে থাকার জন্য তাদের যৌক্তিক কারণ দেখাতে হবে ৷ চিকিৎসার কাজে আসা, গর্ভবর্তী মেয়ের সেবার জন্য আসা মা বা দীর্ঘ দিনের ভাড়াটিয়া ও কর্মসূত্রে বরিশালে থাকা বহিরাগতদের ক্ষেত্রে আমরা নমনীয় হব।

এ ছাড়া অন্য কোনো কারণ গ্রহণযোগ্য হবে না৷ আমরা আজ রাত ১২টার পর থেকেই বাড়ি বাড়ি অভিযান চালাবো। এই অভিযান অব্যাহত থাকবে।’ নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, বিজিবি, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সুষ্ঠু, সুন্দর, পক্ষপাতহীন নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বিএমপি কমিশনার বলেন, ‘সবার ক্ষেত্রে আইন সেইম। আমরা কোনো প্রার্থী চিনি না, প্রতীক চিনি না, দল চিনি না। আমরা চিনি মানুষ ও ভোটার। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।’

বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা, একটি দলের মুরিদরা বাইরে থেকে এসে নগরীতে প্রচার চালাচ্ছে। এই বিষয়গুলো কীভাবে ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য বিভিন্ন দলের সমন্বয় দল থাকে।

এটা অফিশিয়াল তবে সেটা দুই বা তিনজনের বেশি না৷ এই টাইপের যদি কিছু হয় সে ক্ষেত্রে আমরা ওভারলুক করতেই পারি। বাট সবার জন্য একই আইন৷ ’ একজন মেয়র প্রার্থী অভিযোগ করছেন গোয়েন্দা সংস্থার লোকজন একজন বিশেষ প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন।

এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য কী? উত্তরে সাইফুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। আজই প্রথম শুনলাম। তবে এসব বিষয়ে গণমাধ্যমে অভিযোগ না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ