1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মো. আব্দুল ওয়াহেদ (৪৬) ৩১ মে, শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮) ২ জুন, মো. আলী হোসেন (৬৭) ৩ জুন, মো. আয়ুব খান (৪৮) ৪ জুন, মো. শহিদুল আলম (৬৭) ৬ জুন এবং রোকেয়া বেগম (৬২) ৭ জুন মারা যান।

শুক্রবার (৯ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী তারিখে ইন্তেকাল করেন

পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে।

তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে।

তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884।

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোন ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ