1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজারকে পুড়িয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৪২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর দুমকিতে চাঁদা না পেয়ে হোটেল ম্যানেজারকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। পরে শুক্রবার (৯ জুন) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিক্ষোভে মুরাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী প্রেস ক্লাব সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, প্রেস ক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা অভিযুক্ত বখাটে শাকিব গাজীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এর আগে ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় গিয়ে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন শাকিব গাজী। এ সময় চাঁদা না দেওয়ায় তার গায়ে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় শাকিব।

তার চিৎকারে স্থানীয়রা এসে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে পাঁচদিন পর সেখানে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ