1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিসিসি’র ২৮ নং ওয়ার্ড, জনগণের আস্থার প্রতিক ‘হুমায়ুন কবির’

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২১৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় দিন কাটছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের । এবারে সিটি নির্বাচনে নতুন প্রার্থীদের সংখ্যার আধিক্য লক্ষ্য করা গেছে। তথাপি জনগণের ভরসা ও আস্থার প্রতিক হয়ে ওঠা অধিকাংশ সাবেক কাউন্সিলররা পুনরায় জনসাধারণের সেবায় নির্বাচনে অংশ নিচ্ছেন।

তেমনি সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর স্থানীয়দের আস্থার প্রতিক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির জনসাধারণের সেবায় নিজেকে পুনরায় বিলিয়ে দিতে ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন । জানাযায়, বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন মোঃ হুমায়ুন কবির।

তিনি তিনবার কাউন্সিলর পদে এই ওয়ার্ড থেকে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বপালনকালে ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে রয়েছেন । তিনি ওয়ার্ডের একাধিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন ও মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ হুমায়ুন কবির জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে গেছেন তিনি।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়সই নানাবিধ চাহিদা সাধ্যমত পূরণ করছেন তিনি।

সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। এছাড়া সর্বদা ওয়ার্ডবাসীর পাশে থেকে শুধু প্রশংসাই কুড়ান না বরংচ স্থানীয়দের মাঝে আস্থার প্রতিক হিসেছে মুল্যায়িত হন।

কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির জানান, মানুষের সেবায় ইতিপূর্ব থেকেই নিয়োজিত রয়েছি।  জনগণের সুবিধা-অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি। তিনবার ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। জনপ্রতিনিধি না থেকেও মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। মৃত্যুর আগ মুহুর্ত মানুষের দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাব। বর্তমানে ওয়ার্ডটিতে রাস্তা ঘাট অনুন্নত রয়েছে।  এছাড়া নানাবিধ সমস্যা রয়েছে।  নির্বাচিত হলে মানুষের ভোগান্তি লাঘবে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ।  তবে নির্বাচনে তার ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে শঙ্কাও  প্রকাশ করেন হুমায়ুন কবির। আসন্ন নির্বাচনে মানুষ যোগ্য প্রার্থীকে বাছাই করে নিবেন বলেও প্রত্যাশা ও সুষ্ঠু নির্বাচনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ