1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিসিসি’র ২৩ নং ওয়ার্ড, কাউন্সিলর প্রার্থী নোমান মল্লিকের সমর্থনে উঠান বৈঠক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাউফুর আলম নোমান মল্লিকের ঘুড়ি মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার থানা কাউন্সিল এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয়দের আস্থা ও ভালবাসার প্রতীক হিসেবে মুল্যায়িত নোমান মল্লিকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠক জনস্রোতে পরিণত হয়।

বৈঠকে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররা । তারা বলেন, একজন জনদরদী লোক হিসেবে যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে নোমান মল্লিক ভাইয়ের। যখন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। মানুষের প্রতি তার সে ভালবাসার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

তিনি মাদ্রাসা, মসজিদ যেকোন সামাজিক উন্নয়নে ও গরীব দুঃখীদের আর্থিক সহায়তা করেন অনায়সে। তিনি ছোট থেকেই এলাকার উন্নয়নমূলক ও জনকল্যানে কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরও জানান, নোমান ভাই জনদরদী হিসেবে তিনি অসহায় মানুষের মাঝে যথাসম্ভব আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছেন। মানুষের বিপদ আপদে ছুটে যান, সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নোমান মল্লিক বলেন, আপনাদের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে নিজেকে আপনাদের সেবায় বিলিয়ে দেয়ার মাধ্যমে বিজয়ের প্রত্যাশা করছি। আপনাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত নিয়োজিত রাখতে চাই। আপনারা যোগ্য প্রার্থীকেই বাছাই করে নিবেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করব। আপনাদের সব সমস্যা নিরসন করব। আগামী নির্বাচনে ভোট চাইতে যাবনা, আমার ইতিবাচক সব কর্মকান্ডে আপনারা ভালবেসে আমাকে মুল্যায়ন করবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ