1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে চাই- ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন । ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তীব্র তাপদাহ উপেক্ষা করেও প্রচারণা চলিয়ে যাচ্ছেন পুরোদমে। মানুষের সেবায় ভুমিকা রাখতে নিরলস কাজ করার প্রয়াসেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এসকল প্রার্থীরা। তেমনি সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী মাস্টার মো: মিজানুর রহমান । জনসেবায় নিজেকে বিলিয়ে দিতে অংশ নিয়েছেন নির্বাচনে।

গতকাল প্রচারণার অংশ হিসেবে ওয়ার্ডের সিএন্ডবি পোল সংলগ্ন এলাকার তার টিফিন ক্যারিয়ার প্রতীকে বিভিন্নস্থানে গণসংযোগ করেন তিনি ।

জানা যায়, জনগনের আস্থা অর্জন করেছেন মাস্টার মো: মিজানুর রহমান। বর্তমানে তিনি এই ওয়ার্ডের একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদপ্রার্থী হয়ে ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনসাধারণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান , বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডে একজন সমাজ সেবক হিসেবে সুপরিচিতি পেয়েছেন মাস্টার মো: মিজানুর রহমান । তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে।

ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে রয়েছেন । তিনি ওয়ার্ডের ইতিবাচক নানামুখী কর্মকান্ড বাস্তবায়নে তার ভুমিকা ছিল লক্ষনীয়। ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মাস্টার মো: মিজানুর রহমান জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।

মানবিক মাস্টার মো: মিজানুর রহমান জানান, জনগণের সুবিধা-অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি। নিজেকে মানুষের মাঝে সর্বোচ্চ সেবা প্রদানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়ার্ডটির রাস্তা ঘাট অনুন্নত। বিগত ৫ বছরে উন্নয়নের ছোয়াটুকুও লাগেনি। এতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া ওয়ার্টটিতে নেই ড্রেনেজ ব্যবস্থাও ।

বিভিন্ন অলী গলীতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষের পানিবন্দি থাকতে হয়। নির্বাচিত হতে পারলে এসব সমস্যা দূরীকরণে আমার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ পর্যায়ে। ওয়ার্ডকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এই ওয়ার্ডটি হবে সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের মডেল। ওয়ার্ডকে মাদকমুক্ত করব। মানুষের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে নিজেকে জনসেবায় বিলিয়ে দেয়ার মাধ্যমে বিজয়ের প্রত্যাশা করছি। জনগণের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের সেবায় নিয়োজিত রাখতে চাই। জনগণ যোগ্য প্রার্থীকেই বাছাই করে নিবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ