1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশাল সিটির ভোট: মেয়র প্রার্থী রূপন বিএনপি থেকে আজীবন বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২০২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে একথা জানানো হয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল মহানগরের সাবেক সদস্য ছিলেন।

চিঠিতে বলা হয়, ‘আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশনের প্রহসনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রূপন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তাকে গত ২ জুন কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানো নোটিশের যে জবাব রূপন দিয়েছেন তা সন্তোষজনক নয়।’

এতে আরও বলা হয়, ‘নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে গত ১৫ বছর ধরে ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম-খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে তাদের পরিবারসহ দেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন রূপন।’

এ বিষয়ে রিজভী সাংবাদিকদের বলেন, দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্বতন্ত্র প্রার্থী রূপনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে তার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ