1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র ও গাঁজা উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২১০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের একটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র এবং গাঁজা উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে হলটির দ্বিতীয় তলার ২০০৬ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হলের প্রভোস্ট আবু জাফর মিয়া। ওই কক্ষে ছাত্রলীগ কর্মী নাভিদ ও মঞ্জু থাকত বলে জানা গেছে।

হল সূত্র জানায়, কক্ষটিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ আরও কয়েকজন থাকে। আজ শনিবার অভিযানকালে কক্ষটি থেকে ২৫টি জিআই পাইপ, রড, দা এবং অপর একটি কক্ষ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

আবাসিক শিক্ষার্থী রুম্মান ইসলাম বলেন, আজ শনিবার দুপুরে ছাত্রলীগের কতিপয় কর্মী ওই কক্ষে তালা লাগিয়ে দেয় এবং প্রভোস্টকে খবর দেয়। তখন কক্ষে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দা নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট এসে তালা খুলে ২৫টি জিআই পাইপ উদ্ধার করেন।

এ ব্যাপারে হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, হলের ২০০৬ নম্বর কক্ষ থেকে ২৫টি জিআই পাইপ উদ্ধার করা হয়েছে। ওই কক্ষে ছাত্রলীগ কর্মী নাবিদ, মঞ্জু থাকত। পাইপগুলো কাঁথা দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় পুলিশ ডাকা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ