1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিসিসি নির্বাচন, নারী কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭৯ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্কঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ও অটোরিকশা গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্ধী আরেক নারী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্বে। গতকাল (০৩ জুন)সন্ধ্যা আনুমানিক ৭ টা ১৫ মিনিটের দিকে নগরীর ফরেস্টার বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন ভুক্তভুগী ১৩,১৪ ও১৫ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার রোজীর দুইসমর্থকসহ তিনজন। আহতরা হলেন, অন্তর, অসীম ও ড্রাইবার সজল।

নারী কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার রোজী জানান, আমার নির্বাচনী প্রচারের অটোগাড়িতে সন্ধ্যায় ফরেস্টার বাড়ি এলাকায় প্রচারণা চলছিল।

একই সময়ে আমার প্রতিদ্বন্ধী প্রার্থী ইসরাত জাহান লাভলীর কিছু সমর্থক সেখানে তার পক্ষে প্রচারণা চালাচ্ছিল।

এসময় লাভলীর সমর্থকরা প্রচার মাইক বন্ধ করতে বলে। অটোগাড়ির ড্রাইবার তা না শোনায় তাকে গতিরোধ করে তার উপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায় লাভলীর সমর্থক সারুক ও সাগরসহ অজ্ঞাত আরও ১০/১২ জন। তারা আমার প্রচারের গাড়ি ও মাইকও ভাংচুর করে। রোজী আরও বলেন, আমি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের সহধর্মীনির সাথে ১৩ নং ওয়ার্ডে জনসংযোগ করলে তার সাথে সেখানে অবস্থান করতে ছিলাম।

হামলা ভাংচুরের খবর শুনে ঐ এলাকায় দ্রুত ছুটে যায় আমার দুইজন সমর্থক অসীম ও অন্তর। এসময় তাদের উপরও হামলা চালায় লাভলীর সমর্থকরা। তারা হুমকিও প্রদান করে।

রোজী বলেন, প্রচার প্রচারণা যে যার অবস্থান থেকে করতেই পারেন। সেজন্য হামলা কেন করবেন? লাভলীর সমর্থকরা শুরু থেকেই আমার প্রচারণায় বাধা প্রদান করে আসছে। আমার পোস্টার ছিড়ে ফেলেছে।

হামলার ঘটনায় শংকা প্রকাশ করে রোজী আরও বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। নির্বাচনের পর তারা আমাদের দেখেন নিবেন এমন হুমকিও প্রদর্শন করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন রোজী।

এদিকে হামলার ঘটনায় নির্বাচন কমিশন ও থানায়ও অভিযোগ দায়ের করবেন বলে রোজী জানান।

এ বিষয়ে সংক্ষিত ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান লাভলী বলেন, আমি ও আমার সমর্থকদের বিরুদ্বে অপপ্রচার করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ