1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাজেট নিয়ে সমালোচনা লুটপাটকারীদের মুখে শোভা পায় না

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লুটপাটকারীদের মুখে বাজেটের সমালোচনা শোভা পায় না।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কথা শুনলে মনে হয় দেশে এখন দুর্ভিক্ষ চলছে। বিএনপি যখন সরকারের সমালোচনা করছে তখনই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র ও যু্ক্তরাজ্য সফর করে দেশে ফিরে আবার দুইদিনের জন্য কাতার গেছেন।

তিনি বলেন, প্রস্তাবিত জাতীয় বাজেট সরকারের দেশব্যাপী নানামুখী উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও তরান্বিত করবে। একইসঙ্গে জিডিপি ছয় দশমিক তিন শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশে উন্নীত করতে সহায়কা ভূমিকা রাখবে। বাজেট প্রস্তাবনা তৈরির সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন।

শনিবার (৩ জুন) প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও দরিদ্রবান্ধব উল্লেখ করেছেন। এসময় তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। শূন্য রিজার্ভ নিয়ে স্বাধীন দেশে বঙ্গবন্ধু সরকারের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। বর্তমানে বিশ্বমন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় রিজার্ভ কমে এসেছে। এটা নিয়ে অস্বস্তির কোনো কারণ নেই।

‘কারণ শ্রীলঙ্কা ও পাকিস্তানের রিজার্ভ এখন তলানিতে। তুরস্কেও মূল্যস্ফীতি একশ শতাংশের বেশি। দেশে দেশে সংকট তৈরি হয়েছে। জলবায়ুর প্রভাব গোটা বিশ্বে দেখা দিয়েছে।’

গত বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ‘উন্নয়নের অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ গড়ার কথা তুলে ধরেন তিনি।

এবার বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে চার লাখ ৩০ হাজার কোটি টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ