1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বাজেট ঘোষণা পর বেতাগী থেকে সিগারেট উধাও !

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৬৯ 0 সংবাদ টি পড়েছেন
বাজেট উপস্থাপনের দিন সকাল থেকেই বাজারে সিগারেট সংকট দেখা দিয়েছে। মূল্য বৃদ্ধির অজুহাতে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বরগুনার বেতাগী পৌরসভার বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উধাও হয়ে যায়! অভিযোগ পাওয়া গেছে, পাইকার ও এজেন্টরা এসব সিগারেট স্টক করে রেখেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে বাজেট অধিবেশনের পূর্বেই ব্রিটিশ টোব্যাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট যেমন- বেনসন, গোল্ডলিফ, স্টারফিল্ডারসহ সব সিগারেট সরবরাহে সংকট দেখিয়ে স্থানীয় এজেন্টরা সিগারেটের মূল্যবৃদ্ধি করেছে বলেও অনেক ক্রেতা অভিযোগ করেছেন।

বেতাগী পৌরসভা বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, গতকাল দুপুর থেকেই সব ছোট ছোট দোকানগুলিতে প্রায় সব ধরনের সিগারেটের সংকট। হাতে গোনা কয়েকটা দোকানে ব্র্যান্ড সিগারেট পাওয়া গেলেও বেশি দামে তা কিনতে হচ্ছে।
বেনসন সিগারেট প্রতি শলাকা নূন্যতম ১৭ থেকে ২০ টাকা, গোল্ডলিফ ১২ থেকে ১৫ টাকা রাখা হচ্ছে। এভাবে প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের মূল্য একই হারে বৃদ্ধি করা হয়েছে। অনেক জায়গায় সিগারেটের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতায় বাকবিতণ্ডাও দেখা গেছে।

বেতাগী পৌরসভার চা বিক্রেতা শাহারুম বলেন, প্রায় প্রতি বছরই বাজেট ঘোঘণার সময় হঠাৎ বাজার থেকে সিগারেট উধাও হয়ে যায়। বাজেট ঘোষণার পর থেকেই প্রতি প্যাকেট সিগারেট ১৫ থেকে ২০ টাকা বেশিতে কিনতে হচ্ছে।

সিগারেট কোম্পানিগুলোর প্রতিনিধিরা বলছেন, বাজারে সিগারেটের কোনো সংকট নেই। কিছু অসাধু সিগারেট ব্যবসায়ী প্রয়োজনের অতিরিক্ত সিগারেট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ