1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল সিটি নির্বাচন : ২৬ লাখ টাকা জরিমানা আদায়

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছেন স্থানীয় প্রশাসন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, একাধিক চেকপোস্ট, তল্লাশি অভিযান, যানবাহন আটকসহ প্রতিটি ওয়ার্ডে মোবাইল টিম গঠন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতোমধ্যে ওইসব তল্লাশি চৌকি থেকে প্রায় ২৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে মহানগর ট্রাফিক পুলিশ। শনিবার (৩ জুন) মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানান, সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ৪৮টি মোবাইল টিম গঠন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থীসহ মোট ১৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ১২৬টি কেন্দ্রে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। লিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত জানান, নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বরিশাল পুলিশ বিভাগ নির্বাচন কমিশনের অধীনে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান চালাতে শুরু করেছে। ভোটগ্রহণের দিন পর্যন্ত এ অভিযান অব্যত থাকবে। নগরীতে মোট ৭২টি তল্লাশি চৌকির মাধ্যমে প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে। সহস্রাধিক গাড়ি আটক করা হয়। এখন পর্যন্ত ২৬ লাখ টাকারও বেশি জরিমানা আদায় হয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, বরিশালে সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রের জন্য প্রায় এক হাজার ১৪৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এসে পৌঁছেছে। নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে একটি ও কেন্দ্রের বাইরে দুটি ক্যামেরা স্থাপন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ