1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মেকাপে বদলে গেলা চেহারা: মাকে চিনতে না পেরে শিশুর কান্না

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪১৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মেকআপ করে চেহারায় এমন পরিবর্তন এনেছেন যে নিজের শিশু সন্তান মাকে চিনতে পারছে না। মায়ের মুখ দেখে হাউ হাউ করে কেঁদে উঠল বাচ্চাটি। সম্প্রতি সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, নীল ল্যাহেঙ্গা পরে সুন্দর করে সেজেছেন এক নারী। মুখে ভারী মেকআপ করেছেন তিনি। চোখের পাতা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়েছেন নতুন করে।

মেকআপের পর ওই নারীকে দেখতে সুন্দর লাগছে ঠিকই, কিন্তু নিজের ছেলে তাকে চিনতেই পারেনি। শিশুকে কোলে তুলে নিতে গিয়েছিলেন মা। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দূরে সরে গিয়েছে বাচ্চাটি। সোফায় বসে মায়ের দিকে তাকিয়ে হাত, পা ছুড়ে চিৎকারও করতে দেখা গিয়েছে শিশুটিকে।

সামাজিকমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। নানা জনে এতে নানান মন্তব্যও করেছেন। কেউ বলেছেন, ‘মেকআপ খুব সাংঘাতিক জিনিস।’ কেউ আবার অবাক হয়ে বলেছেন, ‘মেকআপের কী মহিমা!’ অনেকে অবশ্য সন্তানের যত্ন না নেওয়ার অভিযোগ করে মায়ের সমালোচনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ