1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুলিশ পরিচয়ে ৫ বিয়ে সিকিউরিটি গার্ডের!

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৬৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাকিল হোসেন (৩১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। শাকিল সিকিউরিটি গার্ডের চাকরি করেন কিন্তু তিনি নিজেকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে ৫টি বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (১জুন) মিরপুর মনিপুর কাঠালতলা এলাকা থেকে এ প্রতারককে গ্রেপ্তার করা হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।তিনি বলেন, গ্রেপ্তার শাকিল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার থুপ শহর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি একজন প্রতারক। তার নাম শাকিল হলেও তিনি সবাইকে পরিচয় দেন রানা নামে।

একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করলেও তিনি নিজেকে পরিচয় দেন পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে। মানুষ যাতে বিশ্বাস করে তাই এই নামে তিনি আইডি কার্ড বানিয়েছেন, পুলিশের ক্যাপ বানিয়েছেন,পুলিশের জুতা এবং ওয়াকিটকিও কিনেছেন।

এই ভুয়া পরিচয়েই তিনি বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েন, এরপর বিয়ের নামে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্বামী স্ত্রী হিসেবে থাকেন। এরপর কিছুদিন থাকার পর পালিয়ে যান। এভাবে তিনি ৫ টি বিয়ে করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, একইভাবে তিনি ঢাকার বাড্ডা এলাকার এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যান মিরপুর। বিয়ে করবেন বলে ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এরপর নিজে নিজেই বিয়ে পড়েন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার গতিবিধি সন্দেহজনক ঠেকে মেয়ের কাছে।

তাই তিনি ফোন করেন পুলিশের কাছে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতারণার কথা স্বীকার করেন শাকিল। তার বাসা থেকে ১টি পুলিশ আইডি কার্ড, ১টি ওয়ারলেস সেট, ১টি পুলিশ ক্যাপ, ১ জোড়া পুলিশের জুতা, ১টি ৫০ টাকা সমমূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ