1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জনসমর্থনে এগিয়ে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মানবিক ‘চুন্নু’

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৪২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোয়াজ্জেম হোসেন চুন্নু । এবার তিনি রেডিও মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের মত তিনিও প্রচার প্রচারনাও গনসংযোগ করে চলেছেন । তবে এসব ছাড়াই তিনি মানুষের কাছে জনপ্রিয় ও আস্থার প্রতীক হয়ে ওঠেছেন। বিভিন্ন সময়ে তার সব মানবিক কর্মকান্ডে সাধারণ মানুষের অন্তরে যায়গা করে নিয়েছেন তিনি। যার ধরুণ প্রত্যেকটি উঠান বৈঠক থেকে শুরু করে প্রচার প্রচারণায় জনস্রোত লক্ষ্য করা গেছে। বিষয়টিকে ভালবাসার প্রতিফলন বলেই দাবী করছেন স্থানীয়রা।

ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে যুবক,বয়স্ক ও সাধারন মানুষের সাথে আলাপকালে জানা যায়, একজন জনদরদী লোক হিসেবে এলাকায় চুন্নুর যথেষ্ট পরিচিতি ও সুনাম রয়েছে। ছোট থেকে বৃদ্ধ বয়সের সকল মানুষ তাকে চিনে। তাদের পারিবারিক ঐতিহ্যও রয়েছে । তিনি মাদ্রাসা, মসজিদ যেকোন সামাজিক উন্নয়নে ও গরীব দুঃখীদের আর্থিক সহায়তা করেন অনায়সে। তিনি যুবক বয়স থেকে এলাকার উন্নয়নমূলক ও জনকল্যানে কাজ করে যাচ্ছেন। যার ফলস্বরুপ মানুষের আস্থাভাজন হিসেবে মুল্যায়িত হচ্ছেন সর্বত্র।

এলাকাবাসীরা জানায়, মোয়াজ্জেম হোসেন চুন্নু সমাজসেবক ও জনদরদী হিসাবে তিনি অসহায় মানুষের মাঝে যথাসম্ভব আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছেন। মানুষের বিপদ আপদে ছুটে যান, সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং গরীব অসহায় মানুষকে সর্বসময় আর্থিক সহযোগিতা করে আসছেন । নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তার প্রতি জনগনের ভালবাসা ও সমর্থন বেড়েই চলছে।

আর এমন জনসমর্থনে প্রতিদ্বন্ধী কয়েক প্রার্থীর প্রতিহিংসাও বেড়েছে বলে দাবী করেছেন মানবিক এই চুন্নু। তিনি জানান, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। আর তাদের ভালবাসার প্রতীক হয়েই সব সমস্যা নিরসনে ভোগান্তি লাঘবে নির্বাচনে অংশ নিয়েছি। তাদের সেবায় নিরলস নিজেকেই বিলিয়ে দেয়ার প্রয়াসেই নির্বাচনে লড়ছি। ওয়ার্ডের সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা প্রাপ্ত হতে পারেন সেজন্য ভাবনা ও পরিকল্পনার পাশাপাশি সেটি বাস্তবায়নই আমার মুখ্য উদ্দেশ্য।

আমার প্রতি ওয়ার্ডের মানুষের আস্থা রয়েছে। ভালবেসে আমাকে তাদের একজন করে নিয়েছে। তাদের সেবায় এ ভালবাসাই আমার শক্তি। তবে আমার প্রতীদ্বন্ধীদের মধ্য কিছু প্রার্থী প্রতিহিংসা প্রবণ হয়ে উঠেছেন। যার ফলস্বরুপ আমার কর্মীদের হুমকি ধামকিসহ প্রচারণাকালে নানা ধরণের হয়রানী করছে। এ বিষয়ে আমি সংশ্লিস্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মোয়াজ্জেম হোসেন চুন্নু আরও জানান,  মানুষের ভালবাসাকে শক্তিতে রুপান্তরিত করে নিজেকে জনসেবায় বিলিয়ে দেয়ার মাধ্যমে বিজয়ের প্রত্যাশা করছি। জনগণের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পূর্ব পর্যন্ত তাদের সেবায় নিয়োজিত রাখতে চাই। জনগণ যোগ্য প্রার্থীকেই বাছাই করে নিবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষকে তাদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করব। আগামী নির্বাচনে ভোট চাইতে যাবনা, আমার ইতিবাচক সব কর্মকান্ডে মানুষ ভালবেসে আমাকে মুল্যায়ন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ