1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মে মাসে ২৮২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৭৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক // বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ ক‌রে‌ছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম স্বর্ণ, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রূপা, ১,৫১,৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, ২,৭৬৬টি ইমিটেশন গহনা, ২১,৪৮১টি শাড়ী, ১,২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, ৩,৯১১টি তৈরি পোশাক, ১,৯২৪ ঘনফুট কাঠ, ৬,০৬৬ কেজি চা পাতা, ১,১৬,৪৩০ কেজি কয়লা, ২,২৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, ১,৬৫,৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৭টি সকল প্রকার গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে‌ছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৯ লাশ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশী মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, ১ লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি ইস্কাফ সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল /কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং ১ লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশী নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ২৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ