1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বানারীপাড়ায় রেইন্ট্রী গাছে ঝুলছিলো যুবকের লাশ

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন

বিশেষ প্রতিনিধি // বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে রেইন্ট্রী গাছে ঝুলন্ত অবস্থায় পলাশ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য ২ জুন শুক্রবার সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পলাশ উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী গ্রামের হিরণ হাওলাদারের ছেলে। জানা গেছে, ১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাইশারী গ্রামের আ. খালেক বেপারীর বাড়ির পশ্চিম পাশের বাগান সংলগ্ন রাস্তা দিয়ে ওই এলাকার ফারুক বাড়ি যাওয়ার সময় হঠাৎ গোঙ্গানির শব্দ পান। এসময় তিনি খালেক বেপারীকে ডাক দিলে তিনি টর্চ লাইট নিয়ে বের হন। পরে তারা বাগানের মধ্যে গিয়ে দেখতে পান পলাশ গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রেইন্ট্রী গাছের ডালের সঙ্গে ঝুলে আছে।

বিষয়টি থানা পুলিশকে জানালে ওই রাতেই উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যান। সেখান থেকে শুক্রবার সকালে মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

থানা, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, ছোট বেলায় পলাশকে কুকুরে কামড় দেওয়ার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে কখনও স্বাভাবিক আবার কখনও অস্বাভাবিক আচরণ করতো।

পলাশ বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলাশ আত্মহত্যা করেছে তারপরেও তার প্রকৃত মৃত্যু রহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ