1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হিজলায় নিয়মবহির্ভূতভাবে ব্রিজ ভাঙ্গার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (শাহ-আলম তালুকদারের বাড়ির নিকট অবস্থিত প্রায় দেড় যুগের বেশি সময়ের) ব্রিজটি নিয়ম বহির্ভূতভাবে ভেঙ্গে তার অধিকাংশ মালামাল সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাগেছে , গত প্রায় সপ্তাহখানেক যাবৎ হিজলা উপজেলার ব্রিজটি ভাঙ্গার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জসিম শিকদার, গৌরবদী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মনির বেপারী, ও ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি ফখরুল ইসলাম বেপারী । নিয়ম অনুযায়ী পুরানো কোন ব্রিজ বা কালভার্ট ভাঙ্গার পূর্বে এলজিইডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করে তার অনুমিত নিতে হবে। তবে এলজিইডি কতৃক প্রায় দেড় বছর পূর্বের এই ব্রিজটি ভাঙ্গার ক্ষেত্রে আইনের কোন তোয়াক্কা করা হচ্ছেনা বলে মনে করের গৌরবদী ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান মো: মিলন। তিনি বলেন, ইওএনও এবং এলজিইডির ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, ব্রিজ ভাঙ্গার বিষয়ে তাদের জানানো হয়নি। এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, পুরানো এই ব্রিজটিতে যে পরিমান লোহার পাত আছে তা বিক্রি করলে প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি হবে। স্থানীয়দের ভাষ্য মতে, ব্রিজটির প্রায় অর্ধেকের বেশি অংশই ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। এই মূহুর্তে বিষয়টির দিকে কতৃপক্ষের নজর দেওয়া উচিৎ বলে মনে করেন তারা। এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার বলেন, ওখানে কি হচ্ছে তা আমার জানা নেই। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে একটি ব্রিজ ভাঙ্গার বিষয়ে মৌখিক জানিয়েছেন। সেক্ষেত্রে এলজিইডি বা অন্য কোন মাধ্যম থেকে যদি লিখিত অভিযোগ পেয়ে থাকি তবে সেটা খতিয়ে দেখে তদন্ত করা হবে। এলজিইডির (হিজলা) দায়িত্বরত ইঞ্জিনিয়ার সুকদেব বিশ্বাস বলেন, বিষয়টি আমার ক্লিয়ার জানা নেই। তবে খোজঁ নিয়ে দেখবো আসলে ঘটনাটি কি ? গৌরবদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারক মাঝী বলেন, আমি শুনছি ব্রিজটি জসিম শিকদার, মনির বেপারী, আর ফখরুল বেপারী ভেঙ্গে ফেলছে। অভিযোগের বিষয়ে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল ইসলাম বেপারী বলেন, এটা সম্পুন্ন আইনকানুন মেনে ভাঙ্গা হচ্ছে। এখানে কোন অনিয়ম করা হয়নি ভাই। যেসকল যায়গায় জানানোর প্রয়জন, সব যায়গায় অবহিত করা হয়েছে ভাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ