1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাজের সঙ্গে তিশা-সুনেরাহর গোপন ভিডিও ফাঁস!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গত বছর পরান‌ ও হাওয়া সিনেমা মুক্তির পরই আলোচনায় অভিনেতা শরিফুল রাজ। অনেকেই বলেছিলেন ঢাকাই সিনেমার আগামীর তারকা হতে চলেছেন শরীফুল রাজ। কিন্তু অভিনয়ের চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনায় আছেন এই অভিনেতা।

নতুন বছরের শুরুর করেন পরীমণির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন দিয়ে। এখনো শোনা যাচ্ছে রাজ-পরীমণির সংসারজীবন ভালো যাচ্ছে না। বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। এমন অবস্থায় সোমবার মধ্যরাতে রাজের ফেসবুক আইডি থেকে শোবিজের দুই নায়িকা সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পরে।

এসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও টিভি নাটকের অভিনেত্রী তানজিন তিশাকে। অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে সুনেরাহকে। বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

রাজের অ্যাকাউন্টে পোস্ট করা এসব ছবি ও ভিডিও ২০ মিনিটের মতো ছিল। এরপরই সব পোস্ট ডিলিট করে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করে রাখা হয়েছে।

তবে ডিলিট করার আগেই ছবি ও ভিডিওগুলো অনেকের নজরে এসেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা। কারণ ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকারই অঙ্গভ‌ঙ্গি ও মুখের কথা ছিল কুরুচিপূর্ণ।

এ বিষয়ে রাজ ও তিশা এখনও টুঁ শব্দ না করলেও মুখ খুলেছেন সুনেরাহ। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে পরীমণির হাত আছে বলে আকারে ইঙ্গিতে দাবি করেছেন সুনেরাহ।

ফেসবুক পোস্টে সুনেরাহ লিখেছেন, ‘আমি রাজকে ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। একটাই সমস্যা তা হলো সে ছেলে আর আমি মেয়ে।

তার বিয়ের পর থে‌কে আমাদের প্রায় যোগাযোগই ছিল না। সেদিন একটা ডাবিং স্টুডিওতে আমা‌দের দেখা হলো। আমরা একস‌ঙ্গে ছ‌বি তুললাম। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে একটা ছবি তোলা কী অপরাধ। কোনো কারণ ছাড়াই তার স্ত্রী (পরীমণি) আমার ওপর রেগে গেল।’

তিনি আরও লেখেন, ‘আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ