1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় মালবাহী ট্রলি কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেলে মালবাহী ট্রলির ধাক্কায় আহসানুল হক প্রভাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।নিহত প্রভাত উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মনিরুল হক মিঠুর ছেলে। সে এবছর লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সোমবার (২৯ মে) সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসানুল হক প্রভাত বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় তার নিজ বাড়ির সামনের সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সে সড়কে পাশে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ