1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বিএনপি নেতা চাঁদ আরও ৩ দিনের রিমান্ডে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
রাজশাহী প্রতিনিধি // প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের আরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ৫ দিনের পুলিশ রিমান্ডে ছিলেন চাঁদ। মঙ্গলবার ৫ দিনের রিমান্ড শেষ হলে তাকে আদালতে তোলা হয়। এবার জেলা গোয়েন্দা পুলিশ রিমান্ডের আবেদন জানালে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জালাল উদ্দীন জানান, গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জেলা গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্তের জন্য আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় পুঠিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন আলী আবু সাঈদ চাঁদের ১০ দিনের রিমান্ড চান। এ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আবারও আদালতে আনা হলে এবার গোয়েন্দা পুলিশ তাকে রিমান্ডে চায়।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠানোর’ হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এর দুদিন পরে এ ঘটনায় পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। পরে গত ২৫ মে পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে চাঁদকে গ্রেপ্তার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ