1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালীতে নার্সিং কলেজের ২০ ছাত্রী হঠাৎ অসুস্থ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৬৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // অজানা গ্যাস আতঙ্কে পটুয়াখালীতে বেসরকারি একটি নার্সিং কলেজের অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। তবে চিকিৎসক বলছেন, শিক্ষার্থীরা মাস-হিস্টেরিয়া রোগে আক্রান্ত।

রোববার (২৯ মে) সন্ধ্যার পরে হঠাৎ করেই একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর পরপরই আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যার পরই একটি ছাত্রী হোস্টেলের তৃতীয় তলায় গ্যাসের গন্ধে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে। এতে একে একে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। হোস্টেলের নিরাপত্তায় কোনো সিসিটিভি নেই বলে জানান।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফতাব উদ্দিন খান, শিক্ষার্থীরা মাস-হিস্টেরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কারণেও হতে পারে। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে তারা সুস্থ হয়ে যাবেন।

জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা বলেন, আমি গ্যাসের গন্ধ পেয়েছি। শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখে দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান, তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জহির মেহেরুন নার্সিং কলেজে দফায় দফায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ। এর আগে যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগে এ কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ