1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

চার শিশুকে অটোরিকশায় বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানা পুলিশ রোববার (২৮ মে) রাতে তাদের গ্রেপ্তার দেখায় বলে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান। এরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হক (৬০), তার ছেলে আক্তার হোসেন (৩৫) ও একই গ্রামের আসাদ মিয়া (৭০)।

এসআই কাদের জানান, গত শনিবার আসাদ মিয়ার দোকানের সামনে আক্তার হোসেনের অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় চারটি শিশু অটোরিকশায় উঠে বসলে তাদের অটোরিকশার সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয়রা এসে শিশুদের উদ্ধার করেন।

নির্যাতনের শিকার শিশুরা হলো- বৈষ্ণবপুর গ্রামের নানু মিয়ার দুই ছেলে প্রতিবন্ধী আল আমিন (৬), ইয়াসিন মিয়া (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে শ্রাবণ (৬) ও সাচ্ছু মিয়ার ছেলে সাগর মিয়া (৯)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় পাঁচজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুরা তাদের পরিবারের জিম্মায় রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ