1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য- মাস্টার মোঃ মিজানুর

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ক্রমেই প্রচারণার গতি বাড়াচ্ছেন। পৌছে যাচ্ছেন মানুষের দোরগোড়ায়। মানুষকে উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। সাধারণ মানুষও তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব এমন ব্যক্তিত্বকে বেছে নিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সিটি নির্বাচনে বর্তমান কাউন্সিলর ছাড়াও এবারে অংশ নিয়েছেন নতুন মুখ।  জনসাধারণের সেবায় নিজেকে বিলিয়ে দিতেই তারা অংশ নিয়েছেন নির্বাচনে।

তেমনি সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাস্টার মোঃ মিজানুর রহমান।  মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে অংশ নিয়েছেন নির্বাচনে। যদিও গত সিটি নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন। এবারেও মানুষের সেবায় নিরলস কাজ করবেন এমন প্রত্যাশা নিয়েই টিফিন ক্যারিয়ার প্রতীকে লড়বেন তিনি।

জানা যায়,  ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় সর্বদাই পাশে ছিলেন মিজানুর রহমান  । তিনি  একজন সমাজ সেবক। সমাজের উন্নয়নে অবহেলিত মানুষের পাশে থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত করে চলেছেন। সেই সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতেই এবারে অংশ নিচ্ছেন নির্বাচনে। মূলত একজন জনপ্রতিনিধি হতে নয় একজন সফল জনসেবক হিসেবে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার প্রয়াসেই তার এ স্বীদ্ধান্ত। এ সমাজ সেবক ২৩ নং ওয়ার্ডবাসীসহ সর্ব মহলে ইতিমধ্যে মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ মিজানুর রহমান জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননের প্রয়াসে দিন-রাত স্বপ্ন বুনে চলেছেন।

স্থানীয় আরও কয়েকজন জানান, ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। আমরা নতুন কোন জনপ্রতিনিধির অপেক্ষায় রয়েছি। যিনি শুধু বরাদ্দের বাইরে নিজস্ব উদ্যোগে ঘোচাবেন মানুষের দুর্ভোগ। ওয়ার্ডকে একটি নান্দনিকতা উপহার দিবেন।

মাস্টার মোঃ মিজানুর রহমান জানান, মানুষের সেবার উদ্দেশ্য নিয়েই এবারেও নির্বাচনে অংশ নিয়েছি। মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা প্রাপ্ত হতে পারেন সেজন্য আমার সর্বোচ্চ প্রচেস্টা অব্যাহত থাকবে। জনগণের জন্য আমার দরজা সবসময়ে খোলা থাকবে। তিনি আরও বলেন, এই ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য।

ওয়ার্ডের রাস্তা ঘাট অনুন্নত, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মানুষের পানিবন্দি হয়ে থাকতে হয়। মাদকের সয়লাব রয়েছে। এছাড়া নানাবিধ সমস্যা রয়েছেন ওয়ার্ডটিতে। নির্বাচিত হলে মানুষের এসব সমস্যা নিরসন করব। মানুষের সেবায় আমার সর্বোচ্চ প্রচেস্টা অব্যাহত থাকবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ