1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘মানুষের সেবায় নির্বাচনে অংশ নিয়েছি’

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন। এবারে নতুন প্রার্থীদের আধিক্য লক্ষ্য করা গেছে। তথাপি জনগণের ভরসাস্থল বর্তমান কাউন্সিলররাও জনসেবায় পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন।  এমনি এক কাউন্সিলর প্রার্থী নগরীর ০১ নং ওয়ার্ডের মোঃ আমির হোসেন বিশ্বাস । সিটি নির্বাচনে ওয়ার্ড থেকে ঠেলাগাড়ি প্রতীকে লড়বেন তিনি।

জানাযায়, বরিশাল নগরীর ০১ নং ওয়ার্ডে একজন সফল জনপ্রতিনিধিত্ব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোঃ আমির হোসেন বিশ্বাস । কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইতিবাচক কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছেন সর্ব মহলে। ওয়ার্ডবাসীর সুবিধা-অসুবিধায় তিনি সর্বদাই একধাপ এগিয়ে ছিলেন । তিনি ওয়ার্ডের একাধিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। ওয়ার্ডের মসজিদ মাদ্রাসায় উন্নয়নে সহযোগীতায় তার ভুমিকা ছিল লক্ষনীয়। জনপ্রতিনিধি হিসেবে ইতিমধ্যে তিনি ওয়ার্ডবাসীর কাছে মানবিক কাউন্সিলর বলেও খ্যাতি অর্জন করেন।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ আমির হোসেন বিশ্বাস জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। তার নানাবিধ মানবিক কর্মকান্ডে ইতিমধ্যেই তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যয়োন্ননে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি।

কাউন্সিলর মোঃ আমির হোসেন বিশ্বাস জানান, জনগণের সুবিধা -অসুবিধায় সার্বক্ষনিক পাশে থাকার চেষ্টা করি।  ওয়ার্ডবাসীর যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। বরাবরের ন্যায় এবারেও জনগণের ভালবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি । তিনি বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য। এছাড়া ওয়ার্ডের রাস্তা ঘাট বেশ কিছু অনুন্নত রয়েছে। ড্রেনেজে ব্যবস্থাও নেই। এবারে নির্বাচিত হতে পারলে জনগণের এসব সমস্যা নিরসন করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ