1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য: বিএনপির সেই নেতা আটক

  • প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার পর পলাতক থাকা বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।  রোববার (২৮ মে) সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে নয়াপল্টন এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত ব্যক্তি নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।এ সময় সভায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, রোববার সকালে তাকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাবে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনায় আটককৃত বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ