1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বোরহানউদ্দিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৭৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ ওই গ্রামের অটোরিকশা চালক মো. বজলু ঠাকুরের ছেলে। নিহতের মামা মো. ফারুক জানান, আব্দুল্লাহ সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বাবা-মায়ের সঙ্গে খেলা করছিল।

একপর্যায়ে তার বাবা ফজলু অটোরিকশা নিয়ে বের হয়ে যান এবং তার মা ঘরের মধ্যে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এসময় মায়ের চোখ ফাঁকি দিয়ে পুকুরে পড়ে যায়। আব্দুল্লাহকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্বজনরা পুকুরের পানিতে ভাসতে দেখেন।

পরে আব্দুল্লাহকে উদ্ধার করে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে শিশু আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ