1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

পদ্মার এক কাতল অর্ধলাখ টাকায় বিক্রি

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার (২৭ মে) সকালে পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে খলিল হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর উজানে জাল ফেলে। জাল ফেলার কিছুক্ষণ পরে তার জালে জোড়ে একটি ধাক্কা লাগে।পরে সহযোগীদের নিয়ে জাল তুলতেই দেখেন বড় একটি কাতল মাছ। পরে মাছটি জাল থেকে উঠিয়ে দৌলতদিয়া মৎস আড়তে নিয়ে এলে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি কাতল মাছ ধরা পড়ার খবর শুনে আমি স্থানীয় জেলেদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় ক্রয় করে আমার আড়ত ঘরে নিয়ে আসি।

পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার ৪ হাজার ১২৫ টাকা লাভ হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙ্গাশ, কাতল, বাগাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আটকাচ্ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ