1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চোরাই মোবাইলের আইএমই নম্বর পাল্টিয়ে বিক্রি, গ্রেপ্তার ৬

  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২০৬ 0 সংবাদ টি পড়েছেন
ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের নগরকান্দায় মোবাইল ফোন চুরি করে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে বিক্রয় চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ থেকে গণমাধ্যমকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে নগরকান্দা থানা এলাকার গজারিয়া বাজারে কৃষ্ণপুর রোডে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি করে ওই দোকানে বিক্রি করে। পরে দোকানে ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে পরে তা বিক্রি করে দেয়।

এ সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল ও ওসি মো. মিরাজ হোসেনের নেতৃত্বে নগরকান্দা থানার এসআই সেলিম মোল্যা ও এএসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত দোকানে বিশেষ অভিযান চালায়। এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২৮ টি মোবাইল ফোন, ৩ টি ল্যাপটপ ও ৪ টি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গুপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪), হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ(১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে স্বীকার করেছেন। এদের বিরুদ্ধে শুক্রবার (২৬ মে) রাতে নগরকান্দা থানায় ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ